বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ ইরান-ইউএস যুদ্ধবিরতি চুক্তি ‘সমাপ্ত’ ও স্পেনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার ষড়যন্ত্রে লিপ্ত ছিল: জামায়াত আমির ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ

ইবিতে চোর সন্দেহে ২ যুবক আটক

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে দুজন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- জীবন (৩০) ও শান্ত (৩২)। তারা উভয়ই কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা।

ক্যাম্পাসের আবাসিক এরিয়ার শিক্ষক কোয়ার্টার থেকে শনিবার বেলা ২টার দিকে সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুস সালাম ও খলিলুর রহমান সন্দেহভাজন এই দুই যুবককে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে শনিবার চালু হয় ইবির কার্যক্রম। তবে ক্যাম্পাস খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় দুপুরের মধ্যেই ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। এ সুযোগে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসে ২ যুবক। তবে সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরির আগেই সিকিউরিটি ইনচার্জ তাদের ধরে প্রক্টর অফিসে নিয়ে যান। পরবর্তীতে তাদের ইবি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

সিকিউরিটি ইনচার্জ আবদুস সালাম বলেন, ইতঃপূর্বেও আমাদের কোয়ার্টারে বিভিন্ন সময় ফ্যান, ট্যাপ, শাওয়ার চুরি হয়েছে। ওই দুইজন যখন কোয়ার্টারে ছিল তখন আমরা হাতেনাতে তাদের ধরেছি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, যেহেতু এগুলো রাষ্ট্রীয় সম্পদ, তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং তাদের পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category