রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু তথ্য মন্ত্রণালয়ের আইন আরও যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বন্ধুকে বিয়ে করার কারণ জানালেন মৌসুমী হামিদ নিরাপত্তার অজুহাতে জনগণ থেকে দূরত্ব তৈরি করবেন না: প্রধানমন্ত্রী ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী

ইউনূস-শাহবাজের ফোনালাপ, কী কথা হলো?

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

টেলিফোনে প্রথমবারের মতো আলাপ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের।

শুক্রবার ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে শাহবাজ শরীফ শুরুতে ইউনূসকে সরকারের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউনূসের ভূমিকা অতুলনীয় উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন শাহবাজ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনের প্রসঙ্গ তুলে শাহবাজ বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। আগামী দিনগুলোতে বাংলাদেশের পথচলার সারথী হতে চায় পাকিস্তান।

এসময় দুপক্ষই বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরত্বারোপ করেন। এর বাইরে অন্যান্য যেকোনো কাজে বাংলাদেশ-পাকিস্তান যাতে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যেতে পারে সেদিকে জোর দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category