শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ইউএনওকে জানাবো বলায় জেলেকে পেটাল ইউপি সদস্য

  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

জেলেদের জন্য ভিজিএফ চালের কার্ড করার নামে ৫/৬ হাজার করে টাকা নিয়েছিলেন এবং কার্ডও করে দিয়েছিলেন এক ইউপি সদস্য। তবে কয়েক কিস্তি চাল পাওয়ার তা বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি ইউএনওকে জানাবে বলায় এক জেলকে মারধর করা হয়েছে।

এমন অভিযোগ করেছেন ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের মো. রফিজল ইসলাম। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. আল মামুন। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ইউপি সদস্য আল-মামুন কর্তৃক মারধরের শিকার বৃদ্ধ মো. রফিজল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমি মাছ ধরার সঙ্গে জড়িত। তাই জেলে কার্ড করাতে মামুন মেম্বারের কাছে যাই। এসময় কার্ড করে দেওয়ার জন্য আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেয় মেম্বার এবং জেলে কার্ড করে দিলে আমি পাঁচ কিস্তি চাল পাওয়ার পর তা বন্ধ হয়ে যায়। গত ১৩ মার্চ চাল না পাওয়ার বিষয়টি মামুন মেম্বারকে জানালে তিনি জানান; আপনি আর কোনো চাল পাবেন না। এসময় টাকার বিনিময়ে আমাকে জেলে কার্ড করা ও চাল দেয়া বন্ধ করে দেওয়ার বিষয়টি ইউএনওকে জানাবো বললে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে মামুন মেম্বার।

এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক ওই ওয়ার্ডের আরও কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা জানি সরকার বিনামূল্যে অসহায়দের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে মামুন মেম্বারের কাছে এসব সুযোগ-সুবিধা চাইতে গেলে আগে টাকার কথা বলেন। তার শর্ত অনুযায়ী টাকা দিলে সুবিধা মিলে, নয়তো মিলে না।

এ বিষয়ে জানতে চাইলে বৃদ্ধ মো. রফিজল ইসলাম কে মারধরের ঘটনা স্বীকার করেন ইউপি সদস্য মো. আল মামুন। তবে টাকার বিনিময়ে সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।

জানতে চাইলে লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, এসব ঘটনা আমার আগে জানা ছিল না। ঘটনার বিষয়ে আল মামুনকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ইউপি সদস্য কাউকে মারধর করলে ভুক্তভোগী ব্যক্তি থানায় মামলা করতে পারেন। এছাড়া ইউপি সদস্যের বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি সুযোগ-সুবিধার প্রদানের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category