বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

আরসার আস্তানায় অভিযান: বিপুল অস্ত্র গ্রেনেড-রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৬৩ Time View

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আস্তানায় অভিযান চালায় র‌্যাব। এতে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়ে। এসময় আরসার দুই সদস্যও গ্রেপ্তার হয়।

বুধবার ভোরে এই অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ২টায় অভিযান শুরু করে পুরো লাল পাহাড় ঘিরে ফেলে র‌্যাব। এক পর্যায়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে র‌্যাব পাল্টা গুলি ছোঁড়ে।

এ পর্যন্ত একটি আস্তানা থেকে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘বেশকিছু দিন ধরে ক্যাম্পে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়ায় র‌্যাব। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের আরসার আস্তানা শনাক্ত করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category