শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আবারও তোপের মুখে বইমেলা ছাড়লেন মুশতাক-তিশা

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আবারও বইমেলায় গিয়ে দর্শনার্থিদের তোপের মুখে মেলা ছেড়েছেন মুশতাম তিশা দম্পত্তি।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় গিয়ে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হওয়ার পরে রোববার আবারও বইমেলায় গিয়েছিলেন সামাজিক মাধ্যমে আলোচিত দম্পতি খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। তবে রোববারই একই ঘটনার সাক্ষী হতে হয়েছে তিশা-মুশতাককে। দর্শনার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান ও নানা আপত্তিকর মন্তব্য বইমেলা অঙ্গন থেকে বের হয়ে যেতে হয়েছে তাদের।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে বইমেলায় প্রবেশ করেন এই দম্পতি। সেখানে গিয়ে কিছুক্ষন অবস্থান করার পরেই একদল মানুষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এরপর নিরাপত্তাকর্মীদের সহায়তা নিয়ে মেলা থেকে বের হয়ে আসেন খন্দকার মুশতাক ও তিশা।

এসময় সাংবাদিকদের উদ্দেশে খন্দকার মুশতাক বলেন, ‘বইমেলা একটি পবিত্র জায়গা। এখানে একজন লেখক-পাঠক হিসেবে আমার আসার অধিকার রয়েছে। যারা এসব করেছে, তারা পাঠক না। তারা মেলায় এসেছে এমন কাণ্ড ঘটানোর জন্য। আমি সাইবার ক্রাইমে অভিযোগ দিয়েছি।’ তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মানুষ বলছে, আমাদেরকে মেরে ফেলতে চায়। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বলবো, আমার নিরাপত্তা কোথায়? একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার নিরাপত্তা চাই।’

এবারের অমর একুশে গ্রন্থমেলায় খন্দকার মুশতাকের দুটি বই বের হয়েছে। নিজেদের বইয়ের প্রচারে বইমেলায় গিয়ে অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন তারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ডিএমপির শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন খন্দকার মুশতাক ও সিনথিয়া ইসলাম তিশা। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায় খন্দকার মুশতাক আহমেদ শাহবাগ থানায় এ জিডি করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category