শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

আজ শপথ নেবেন সিইসিসহ নতুন নির্বাচন কমিশনাররা

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫১ Time View

সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান করে পাঁচজন নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দেয়া হয়েছে। নতুন এ নির্বাচন কমিশনের শপথ আজ রোববার অনুষ্ঠিত হবে।

সুপ্রিমকোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সিদ্ধান্ত মোতাবেক আজ দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

গত ২১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে চার নির্বাচন কমিশনারকে নিয়োগের বিষয়টি জানানো হয়।

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহ্মদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category