বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
ভারতসহ পাঁচ দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত জুলাই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেমিফাইনালে হেরেও ম্যাখোঁকে পাশে পেলেন এমবাপ্পেরা রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ সব মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থা নতুনভাবে গড়ে তোলা হবে: মাহদী আমিন খুদে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’

আজ বিকালে ৫ জেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ ৫ জেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগের পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তাতে বলা হয়েছে, বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। গতকাল বুধবার থেকে সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।

২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার সমাবেশে ১০ লাখ লোকসমাগম হবে বলে আশা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ওইদিন বিকেল তিনটায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সম্প্রতি বরিশাল সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category