বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ: মমতাজকে শোকজ

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে শোকজ করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কিমিটি।

শনিবার (১৬ ডিসেম্বর) নির্বাচনী তদন্ত কমিটি হিসেবে মানিকগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ রেজমিন সুলতানা তাকে শোকজ করেন।এতে বলা হয়, আপনি সংসদীয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন সময়ে সমাবেশের মাধ্যমে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনের তিন সপ্তাহ আগে হওয়ায় তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হচ্ছে।

এ কার্যক্রমের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করেছেন। আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে নির্বাচনী তদন্ত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হবেন অথবা আপনার মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category