শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আগামীকাল থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

কোটাবিরোধী আন্দোলন ঘিরে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত কারফিউর কারণে এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category