রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

অসুস্থ শাজাহান খান, রিমান্ড শেষ না করেই কারাগারে

  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতার ওপর চালানো গুলিতে আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকার ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের রিমান্ড শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদেশ অনুযায়ী সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাজাহান খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার জন্য আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category