বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

অন্তর্বর্তী সরকারের সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেবার আহ্বান

  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দেবার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কথা জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান। সরকার পতনের পর পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন কাউকে দলে জায়গা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্ব গণতন্ত্র দিবস পালন ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নগরীর বান্দ রোড এলাকার প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সম্মুখে সমাবেশের আয়োজন করেন বিএনপির নেতৃবৃন্দরা। হাজারো নেতাকর্মীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল ১১টায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে নগরের বিভিন্ন ওয়ার্ড, উপজেলা এবং আশপাশের জেলা সদর থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। স্লোাগনে স্লোাগনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এখানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সহ স্থানীয় নেতৃবৃন্দরা। শোভাযাত্রায় বরিশাল জেলা ও মহানগরসহ বিভাগ থেকে আসা দলীয় নেতাসহ হাজারো কর্মীদের উপস্থিতি দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category