ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় বাগাতিপাড়া ও লালপুরে আনন্দ মিছিল ও উচ্ছ্বাসের দেখা মিলেছে।
বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশীদ সোনার নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় নেতাকর্মীরা প্রতিমন্ত্রী পুতুলকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।
আনন্দ মিছিলে ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে লালপুর উপজেলাতেও স্থানীয় বিএনপির উদ্যোগে পৃথক আনন্দ মিছিল বের করা হয়।