বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
শিক্ষাপ্রতিষ্ঠানে কাল থেকেই শুরু রমজানের ছুটি নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল: জামায়াত আমির জ্বালানি নিরাপত্তায় অদম্য অগ্রযাত্রা, নেতৃত্বে এমডি ফারুক হোসেন জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার ছিলেন: সাবেক সেনাপ্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন।

তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না। আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলানগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়ি চড়ে। সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই একই গাড়িতে।

রুমন বলেন, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এত দিন গাড়িবহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।

শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তাঁর গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান রুমন।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীকে সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়। এতে ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে।

সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম, তাও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category