বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।  বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী-২ পলাশ আসনের ঘোড়াশালে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দুষ্কৃতকারীদের রাজনীতি ধ্বংস করতে হবে। চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নানাবিধ সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নরসিংদী-২ পলাশ আসনের প্রার্থী সারোয়ার তুষারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ তার বক্তব্যে নরসিংদীসহ সারাদেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, আওয়ামী লীগকে যারা ফেরাতে চায়, আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদেরকে বিতাড়িত করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category