শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে মির্জা ফখরুল সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না: প্রধান উপদেষ্টা রংপুরের কাউনিয়ায় নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার শুক্রবার ইশতেহার ঘোষণা করবে বিএনপি আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০ বিদ্রোহী প্রার্থী ইস্যুতে সাংগঠনিক সংকটে ফরিদগঞ্জ বিএনপি: চাঁদপুর-৪ আসন আমরা বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: জামায়াত আমির লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুইজনকে। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান ও পার্শ্ববর্তী আলাইয়ারপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব ।

বুধবার রাতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় সেনাবাহিনী।

এর আগে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী আলাইয়ারপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ইমরান ও সজিবের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category