মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
নাগরপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর গণমিছিল তারেক রহমানের নেতৃত্বে বিশ্বকে তাক লাগিয়ে দেবে বাংলাদেশ: সোহেল ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে: জামায়াত নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট: দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা ডিএনসিসির নতুন প্রশাসক সুরাইয়া আখতার আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী পথসভা দেশের বাজারে ফের লাফিয়ে বাড়লো স্বর্ণের দাম: ভরি এখন ২ লাখ ৬১ হাজার ছাড়ালো নির্বাচনের আগে ১০৫ আসনে এগিয়ে জামায়াত, বিএনপি ১০১টিতে : জরিপ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের ‘শেষ বৈঠক’ আজ

নাগরপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর গণমিছিল

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়ার সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নাগরপুর উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতপাখা প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. বাবুল হোসেন, সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহীরি, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা ইব্রাহিম ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আল হাদী প্রমুখ।

মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা হাতপাখা প্রতীকে ভোট চেয়ে স্থানীয় জনগণকে ভোটকেন্দ্রে সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক সাধারণ মানুষও এ মিছিল দেখতে জড়ো হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category