রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
গুম-খুনের মামলায় এখন পর্যন্ত র‌্যাবের সহায়তা চাওয়া হয়নি: মহাপরিচালক ইরান থেকে যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে জিয়ানগরে ৫৮ ব্যারেল চোরাইকৃত বিটুমিন উদ্ধার আগামী দিনে বাংলাদেশের বাজারেও পণ্যের দাম বাড়তে পারে: অর্থমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়: মির্জা ফখরুল ৩০ উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ইরানে নিখোঁজ থাকা ক্রুকে জীবিত উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানে নরক নেমে আসবে: ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্তই বহাল থাকবে: জ্বালানি মন্ত্রী দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে: হামিদুর রহমান

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। সংবিধান বদলানোকে কেন্দ্র করে সংসদ ছেড়ে এই প্রথম রাজপথে নেমেছে বিরোধী দলগুলো।

শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে। সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এতে বলেছেন, সংবিধান সংশোধনী নয়, সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিল। রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির দ্বারা পরিচালিত করবে বলে গণভোট চায় না বিএনপি।

বিএনপি যে রাজনীতি করছে, তা সুবিধাবাদের রাজনীতি এমন অভিযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, গণরায়কে হাইকোর্ট দেখালে জনগণ রাজপথে নেমে বিএনপিকে মোকাবেলা করবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল করে ১১ দলীয় জোটের নেতারা। মিছিলে যোগ দেন জোটের হাজারো নেতাকর্মী। পরে মিছিলটি পল্টন মোড় ঘুরেনাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category