শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
নেইমারকে ছাড়াই কি বিশ্বকাপের দল গড়ছেন আনচেলত্তি! ২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা হামের প্রকোপ বৃদ্ধি, সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক: নাটোরে বাসে তল্লাশি নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা ২০টি বাতিলের সুপারিশ করল সংসদীয় কমিটি: ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ১০

২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের মধ্যে এই সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। এছাড়া সংক্রমণ মোকাবিলায় আগামী রবিবার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার জোর প্রস্তুতি চলছে।

বিশেষজ্ঞরা আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, টিকাদান কর্মসূচি সফল হলে সংক্রমণের গতি কমিয়ে আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category