বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

মোস্তাফিজকে বাদ দেওয়ায় ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার কমেছে কলকাতার

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

অ্যাংরি, হাহা রিঅ্যাকশনের সঙ্গে নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ। এছাড়াও লাখ লাখ ফলোয়ারও হারাচ্ছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার কমেছে কলকাতার। আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত ৩ জানুয়ারি টাইগার এই পেসারকে বাদ দেওয়া হয়। এরপর থেকে কলকাতার এমন ভরাডুবি হয়েছে।

গত পরশু কলকাতার পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ। এখন সেই সংখ্যাটা ১ কোটি ৭০ লাখে এসে দাঁড়িয়েছে। সেই হিসেবে প্রত্যেক দিনে ৫ লাখ ফলোয়ার হারিয়েছে। সংখ্যাটাকে আরও একটু ভেঙে দেখা যাক। প্রত্যেক মিনিটে ৩৪৭ ফলোয়ার কমে যাচ্ছে কলকাতার। প্রতি সেকেন্ডের হিসেবে সংখ্যাটা হয় ৫।

গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে মোস্তাফিজের নাম বাদ দেয় কলকাতা। বাংলাদেশের এই পেসারকে বাদ দেওয়ার সেই পোস্টে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজার রিঅ্যাকশন পড়েছে। যার মধ্যে ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি। হাহা পড়েছে ৪০ হাজার। মন্তব্য করা হয়েছে ৬০ হাজারেরও বেশি। যার মধ্যে বেশির ভাগই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ ঝাড়া হয়েছে।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পোস্টের পর কলকাতার পেজে ৯ পোস্ট করা হয়েছে। যার মধ্যে রয়েছে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়ার তারকা পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে পোস্ট। সেগুলোতেও যথারীতি অ্যাংরি-হাহা রিঅ্যাকশনের পাশাপাশি নেতিবাচক মন্তব্য দেখা গেছে। ১৮ লাখ থেকে ১৭ লাখ ফলোয়ার হয়ে যাওয়াতে কেউ আবার কটাক্ষ করেছেন। এসব পোস্টেও মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category