বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১ Time View

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় নাজমুস সাকিব (৩৮) নামে নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইকরাম নামে নৌবাহিনীর এক নাবিক গুরুতর আহত হয়েছেন।শুক্রবার সকালে পটিয়া বাইপাস সড়কের গাজী বাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুস সাকিব চট্টগ্রামের পতেঙ্গা নৌবাহিনী ঘাঁটিতে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পতেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাচ্ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা সাকিব ও নাবিক ইকরাম। পথিমধ্যে পটিয়া বাইপাসের গাজী বাড়ি গেট এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত ইকরামকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হারুনুর রশিদ জানান, কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা সাকিব ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত করা যায়নি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, পটিয়া বাইপাস সড়কে মাত্রাতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category