মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ আগামী ১ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে।
শনিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এ তথ্য নিশ্চিত করে।
বিটিসিএল থেকে জানানো হয়, MVNO সিমের ভয়েস কল, ডাটা কল, আলাপ-টু-মোবাইল, আলাপ-টু-আলাপ এবং GPON ইন্টিগ্রেশনসহ গুরুত্বপূর্ণ সেবা সমূহের প্রভিশনিং সংক্রান্ত কল টেস্ট গত ৮ ফেব্রুয়ারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
তবে কোন কোন গণমাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত সিম বাজারে উন্মুক্তকরণের বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও, অনিবার্য কারণবশত এমভিএনও সেবা পাইলটিং এর নিমিত্ত বাজারজাতকরণের চূড়ান্ত তারিখ ১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।