বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
শিক্ষাপ্রতিষ্ঠানে কাল থেকেই শুরু রমজানের ছুটি নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল: জামায়াত আমির জ্বালানি নিরাপত্তায় অদম্য অগ্রযাত্রা, নেতৃত্বে এমডি ফারুক হোসেন জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার ছিলেন: সাবেক সেনাপ্রধান স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার ছিলেন: সাবেক সেনাপ্রধান

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম-খুনের মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে আজ বুধবার জেরা করেছেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হয়।

তবে জেরা শেষ না হওয়ায় সোমবার দিন নির্ধারণ করেছের ট্রাইব্যুনাল। জেরায় ইকবাল করিম ভূঁইয়া বলেন, জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার ছিলেন। আমি তার পদোন্নতির পক্ষে ছিলাম না। সে পদোন্নতির যোগ্য না হলেও, বোর্ডের অনেক সদস্যই নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তার পদোন্নতির পক্ষে মত দেন।

গত ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের আমলে সেনা সদস্য ও র‌্যাবের গুম-খুনের সংস্কৃতি তুলে ধরেন তিনি।

এছাড়া জুলাই হত্যাকাণ্ডে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য শেষ হয়েছে। মামলায় ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এদিকে জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদেরের মামলায় প্রয়াত শরীফ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে ট্রাইব্যুনাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category