বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা টিউলিপ সিদ্দিকীর ৪ বছরের কারাদণ্ড, বিচার প্রক্রিয়া নিয়ে লেবার পার্টির ক্ষোভ প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি বিল ক্লিনটন ও হিলারি: এপস্টেইন কেলেঙ্কারি জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন রাবির ২৫ সাবেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে মাঠে নেমেছে: যশোরে তারেক রহমান স্ত্রীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি গ্রেপ্তার

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক ছিলেন খালেদা জিয়া: জামায়াত আমির

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আধিপত্যবাদকে কখনো প্রশ্রয় দেননি। তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। এই আপসহীন অবস্থানের জন্য আমরা তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। শুক্রবার সকালে ফেনী শহরের পাইলট স্কুলমাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনীতে মেডিকেল কলেজ ও স্টেডিয়ামের আশ্বাস জনসভায় ফেনীবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষের বাংলাদেশে কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এবং প্রতিটি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। আল্লাহ যদি দেশসেবার তৌফিক দেন, তবে ফেনীবাসী তাদের পাওনা বুঝে পাবে।” এ সময় তিনি ফেনীতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।

সীমান্তে বাঁধ সমস্যা ও ভারত প্রসঙ্গ ফেনীর বন্যার অন্যতম কারণ মুহুরী নদীর বাঁধ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই বাঁধের স্থায়ী সমাধান হয়নি। আমরা প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান খুঁজে বের করব। কারণ, দেশ রক্ষা করার অধিকার আমাদের এবং এই দায়িত্ব আমাদের নিতেই হবে। এই দাবি অগ্রাহ্য করে আমরা চলতে পারি না।

ব্যস্ত সফরসূচি ফেনীর জনসভা শেষ করে ডা. শফিকুর রহমান আজ বেলা সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম, দুপুরে নিমসার ও দাউদকান্দিতে পথসভা শেষে তিনি ঢাকায় ফিরবেন। বিকেলে ঢাকা-১১ এবং সন্ধ্যায় ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category