শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
নেইমারকে ছাড়াই কি বিশ্বকাপের দল গড়ছেন আনচেলত্তি! ২৪ ঘণ্টায় হামে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের গাড়িতে ৩০% জ্বালানি খরচ কমানোর সিদ্ধান্ত পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা হামের প্রকোপ বৃদ্ধি, সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক: নাটোরে বাসে তল্লাশি নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা ২০টি বাতিলের সুপারিশ করল সংসদীয় কমিটি: ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ১০

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সিসিইউ থেকে কেবিনে

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার ভোরে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ থেকে সাধারণ কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস বর্তমানে অনেকটা শঙ্কামুক্ত এবং সীমিত পরিসরে সবার সঙ্গে কথা বলছেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে ১৩ মার্চ তার মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টা দীর্ঘ একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজনে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার পরবর্তী ধকল কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category