বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জামিনের বিষয়ে প্রশ্ন, সাংবাদিকের ওপর চড়াও পরীমনি তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে পারছে না সরকার: নাহিদ দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের নতুন এট্রি লেভেল ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস২৬ এফই এনেছে স্যামসাং হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু গাজীপুরে শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনেও সংঘর্ষ, মহাসড়ক অবরোধ টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও নবীকে নিয়ে কটূক্তি করায় গ্রেপ্তার ১ হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় পাশে থাকবে ইরান যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

দেশীয় টেকব্র্যান্ড ব্রাইট ইন্টারন্যাশনালের হাত ধরে দেশের বাজারে যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল মনিটর ব্র্যান্ড ‘জিসু’

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

দেশীয় টেকব্র্যান্ড ব্রাইট ইন্টারন্যাশনালের হাত ধরে দেশের বাজারে যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল মনিটর ব্র্যান্ড ‘জিসু’। এই উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে ২ নভেম্বর সোমবার আয়োজন করা হয় ‘জিসু বাংলাদেশ অফিশিয়াল ব্র্যান্ড লঞ্চ অ্যান্ড পার্টনার কনফারেন্স ২০২৬’। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য ব্যবসায়ী, পরিবেশক, রিটেইলার, করপোরেট পার্টনার, প্রযুক্তি সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার টেক লি. এর ম্যানেজিং ডিরেক্টর জাহেদ আলী ভূঁইয়া ও বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আখতার হোসেন। এছাড়াও জিসু-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব অপারেশনস উইনি গুয়ান ও সানলি লী।

অনুষ্ঠানে জিসু-এর বিভিন্ন মনিটর সিরিজ ও মডেল প্রদর্শন করা হয়। যার মধ্যে ছিল হাই রিফ্রেশ রেটের গেমিং মনিটর, কার্ভড ডিসপ্লে, কিউএইচডি রেজল্যুশন, আইপিএস প্যানেল ও দৈনন্দিন অফিস ব্যবহারের উপযোগী মনিটর। পোর্টেবল, কার্ভড, এফএইচডি ও কিউএইচডি এই চার ক্যাটাগরীর মোট ৬টি মডেল বাজারে এনেছে ব্রাইট ইন্টারন্যাশনাল। সর্বনিম্ম ২০ ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ ৬৪ ইঞ্চির মনিটর পাওয়া যাবে ৮ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকার ভেতর।

অনুষ্ঠানে ব্রাইট ইন্টারন্যাশনাল এর ফাউন্ডার হুরে জান্নাত বলেন, “বাংলাদেশের প্রযুক্তিপণ্যের বাজারে নতুন নতুন আন্তর্জাতিক ব্র্যান্ডকে পরিচিত করে তোলা এবং গ্রাহকদের কাছে মানসম্মত প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়াই ব্রাইট ইন্টারন্যাশনাল এর অন্যতম লক্ষ্য। জিসু – এর সাথে আমাদের এই যাত্রা বাংলাদেশের মনিটর বাজারে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশাবাদী। আমাদের পার্টনারদের সহযোগিতায় ব্র্যান্ডটিকে দেশের প্রতিটি পর্যায়ে পৌঁছে দিতে চাই।”

ব্রাইট ইন্টারন্যাশনাল এর সিইও আবদুল খালেক বলেন, “আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে জিসু – এর সাথে কাজ শুরু করেছি। বাংলাদেশের বাজারের চাহিদা, গ্রাহকদের পছন্দ ও প্রযুক্তির পরিবর্তন বিবেচনায় রেখে আমরা পণ্যের মান, সঠিক মূল্য এবং বিক্রয়-পরবর্তী সেবার ওপর গুরুত্ব দেব।”

প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস মনিরুজ্জামান বলেন, “বাংলাদেশের মনিটর বাজারে বিভিন্ন ক্যাটাগরির গ্রাহকদের জন্য জিসু – এর রয়েছে বৈচিত্র্যময় পণ্যের সম্ভার। করপোরেট ব্যবহার থেকে শুরু করে গেমিং ও প্রফেশনাল কাজের জন্য বিভিন্ন প্রযুক্তি ও ফিচারের মনিটর নিয়ে আমরা কাজ করছি।”

জিসু – এর হেড অব অপারেশনস উইনি গুয়ান অনুষ্ঠানে ব্র্যান্ডটির পণ্য, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তিনি বাংলাদেশের বাজারে ব্রাইট ইন্টারন্যাশনাল ও স্থানীয় ব্যবসায়িক পার্টনারদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ব্যবসায়িক পার্টনারকে সম্মাননা প্রদান করা হয়। ব্রাইট ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারে আন্তর্জাতিক ব্র্যান্ডের পরিবেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে। জিসু – এর বাংলাদেশে অফিসিয়াল ও একমাত্র পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি ব্র্যান্ডটির পণ্য আমদানি, বাজারজাতকরণ, ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিক্রয়োত্তর সেবা পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category