শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

আমরা বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না: জামায়াত আমির

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশ শুধু মুসলমানদের না। এই দেশে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই থাকে। আমরা ঘোষণা দিয়েছে, বাংলাদেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানবো না। বৃহস্পতিবার নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশে সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন, সংবিধান অনুযায়ী সবাই সমান অধিকার ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। এদেশে যারা মুসলমান নয়, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। এই দেশ আমাদের সবার। সবাইকে নিয়ে আমরা দেশ সাজাবো, ইনশাল্লাহ।

কারও পর্যাপ্ত যোগ্যতা এবং দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে যোগ্য কাজ তার হাতে পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান।

তিনি আরও বলেন, মেয়েদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার, একটা মায়ের শিশুকে আমরা লেখাপড়ার বাইরে থাকতে দিবো না।

জামায়াত আমির বলেন, যে বাবা-মায়ের সামর্থ্য আছে, তারা তাদের সন্তানের দেখভাল করবেন। যাদের নাই তাদের দায়িত্ব রাষ্ট্র আর সরকার নেবে।

শফিকুর রহমান আরও বলেন, রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়। বরং আজ যে কঠোর পরিশ্রম করে রিকশা চালান, নুন আনতে যার পান্তা ফুরোয়—তারও যদি মেধাবী ছেলে হয়, আল্লাহর কাছে দোয়া করি সেই মেধাকে বিকশিত করে ওই ঘর থেকে যেন আগামীর প্রধানমন্ত্রী বের হয়ে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category