বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

প্রবল তুষারপাতে, জার্মানিতে জনজীবন বিপর্যস্ত

  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ Time View

জানুয়ারির শুরুতেই জার্মানিতে তীব্র তুষারপাত শুরু হয়েছে। হিমশীতল আবহাওয়া গোটা জার্মানিতে জেঁকে বসেছে। তবে দক্ষিণ জার্মানিতে এর প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। তুষার ও বরফময় আবহাওয়া জার্মানির জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

এমন বৈরি আবহাওয়াতে খুব কম মানুষই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে।

ইতিমধ্যে হামবুর্গে দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে তুষারপাত সবচেয়ে বেশি হয় বরাবরের মতই।গতকাল থেকে দক্ষিণ জার্মানির অনেক ট্রেন ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

হামবুর্গ পুলিশের অফিসিয়াল ওয়েব সাইটের বরাদ্দে জানা যায়, তুষারপাতের কারণে হামবুর্গ শহরের আসে পাশের সড়ক ও মহাসড়কগুলো পিচ্ছিল হয়ে গেছে।

যার ফলে বেড়েছে সড়ক দুর্ঘটনা।

স্থানীয় ভাবে সংবাদে বলা হয় আবাসিক এলাকাতে পিচ্ছিল সড়কে বেশ কিছু বাইসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

 

এদিকে জার্মানির রেল কর্তৃপক্ষ “ডয়েচে বান” জানিয়েছে তুষারের প্রকোপে জার্মানির রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে। সপ্তাহান্তে প্রবল তুষারপাত দক্ষিণ জার্মানির বেশিরভাগ অংশে রেল ট্রাফিক অচল হয়ে পড়তে পারে।

 

তবে এই বছরের তীব্র শীতে তুষারপাত উপেক্ষা করেও অনেক শিশুরা বাবা মায়ের সাথে ইস্কি খেলতে বের হচ্ছে। বছরের এই দিনগুলো সাদা শুভ্র প্রকৃতির রূপ অনেক জার্মানরা দল ভেদে পরিবার নিয়ে উপভোগ করে।

 

জার্মানির প্রায় সব শহরেই তুষারপাতের মধ্যে যানবাহন চলাচলের সতর্কতা জারি করেছে ফায়ার সার্ভিস।

জার্মানির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই হিমশীতল আবহাওয়া আরও কয়েক দিন স্থায়ী হবে।

 

লিখেছেন,

হামবুর্গ থেকে, শ্রাবণ রহমান।

জার্মানি

Rabdur1000@gmail.com

+4917657849332

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category