মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল সম্পূর্ণ বন্ধ

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ সকাল থেকে তেমন প্রভাব না ফেললেও হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করে।

এ সময় মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে দুইটি প্রধান মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, হঠাৎ করে আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় ও জেলা সদর থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিপিএনসহ এক হাজারের বেশি সদস্য প্রস্তুত রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

একই তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, সকাল পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু বেলা ১১টার দিকে হঠাৎ করে আন্দোলনকারীরা অবরোধ শুরু করে। এতে ফের নতুন করে যানজট সৃষ্টি হয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, ভোর থেকে উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। জনদুর্ভোগ নিরসন ও জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই স্থানীয়রা আন্দোলন চালিয়ে আসছে। গত পাঁচ দিন তারা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখায় ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category