রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

বিপিএল বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, ঢাকার দ্বিতীয় হার

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

প্রথমে বল হাতে তাসকিন আহমেদ আগুন ঝরালেন ঢাকার ব্যাটারদের ওপর, এরপর ঢাকার বোলারদের বেদড়ক পেটালেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। এই দু’জনের ব্যাটিং এবং বোলিংয়ে দূর্বার রাজশাহীর সামনে দাঁড়াতেই পারলো না নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। ১১ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো দূর্বার রাজশাহী।

বিপিএলে এবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বেশ ভালোই দেখা যাচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচেই রান উঠছে। চার-ছক্কার নহর বইছে। আজ বৃহস্পতিবারও যেমন মোটামুটি হাই স্কোরিং ম্যাচ হলো। নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ১৭৪ রান করেও নিরাপদ থাকলো না।

অধিনায়ক এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে এবারের বিপিএলে প্রথম জয় পেলো দূর্বার রাজশাহী। টানা দ্বিতীয় ম্যাচ হারলো ঢাকা ক্যাপিটালস।

বল হাতে প্রথমে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাসে সেরা বোলিং। এরপর ৪৬ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়। তার ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায়।

বিপি়এলে আজ বৃহস্পতিবার দিনটা তাসকিন আহমেদের বলতেই হয়। মোহাম্মদ আমিরের রেকর্ড ভেঙে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইতিহাসের সেরা বোলিং করে শুরুতেই দুর্বার রাজশাহীর জন্য দিনটিকে রঙিন করে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। মাত্র ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। তাসকিনের রঙিন করা দিনটি শেষ হয়েছে রাজশাহীর ব্যাটারদের উজ্জ্বল পারফরম্যান্সে।

ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এনামুল হক বিজয় ও জিম্বাবুইয়ান ব্যাটার রায়ান বার্লের ফিফটিতে ৩ উইকেট হারিয়েই ১৮.১ ওভারে জয় পেয়েছে রাজশাহী। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে এবারের মৌসুমের প্রথম জয়টি পেয়েছে দেশের উত্তরাঞ্চলের দলটি।

বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। শুরুতেই তারা খায় বড় ধাক্কা। তাসকিনের দুর্দান্ত এক বাউন্সে ব্যাট পেতে দিয়ে লিটন দাস ফেরেন ৫ বলে শূন্য রান করে।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও তুলে নেন তাসকিনই। তামিম ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ১০ বলে ফেরেন ৯ করে। ১৪ রানে ২ উইকেট হারায় ঢাকা।

সেখান থেকে স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ঢাকা। ২৯ বলে ৪৬ করে আউট হন এসকিনাজি, দিপু ৪১ বলে ৭ বাউন্ডারিতে করেন ৫০।

এছাড়া থিসারা পেরেরা ৯ বলে ২১, শুভম রানজান ১৩ বলে ২৪ এবং আলাউদ্দিন বাবুর ব্যাট থেকে আসে ৯ বলে ১৩ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৪ রান করে ঢাকা।

জবাব দিতে নেমে শুরুতে মারকুটে ব্যাটিং শুরু করেছিলেন রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস; কিন্তু এক চার ও এক ছক্কা হাঁকিয়েই মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন তিনি। ৫ বলে ১২ রান করে স্টিফেন এসকিনাজির তালুবন্দি হন ডানহাতি এই ব্যাটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category