বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭১ Time View

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও গুরুতর।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রেলক্রসিং পার হচ্ছিল একটি অটোরিকশা। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে যানটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category