বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আজ থেকে ৫ দিন বন্ধ থাকবে অনলাইনে ভূমি সেবা

  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত অনলাইনে প্রচলিত ও চালু ৩টি ভূমি সেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম) বন্ধ রাখা হবে। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট মানোন্নীত (২য় সংস্করণ) ৪টি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নব-সৃষ্ট ১টি সফটওয়্যার’র (ল্যান্ড সার্ভিস গেটওয়ে) দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উক্ত ৫টি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত সময়ে অনলাইনে চালু থাকা ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category