বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ট্রাইব্যুনালের সংশোধিত আইনে পুলিশ ও র‌্যাবের বিচার করা যাবে: প্রসিকিউটর তামীম

  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সংশোধিত আইনে তিন বাহিনীর সঙ্গে পুলিশ ও র‌্যাবের বিচার করা যাবে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

এমএইচ তামীম বলেন, এই আইনে একইসঙ্গে বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে। শুধু কোনো রাজনৈতিক দলের বিচার করা যাবে না।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গতকাল এই অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সংসদ না থাকায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি বিরাজ করার বিষয়টি রাষ্ট্রপতির কাছে ‘সন্তাষজনকভাবে প্রতীয়মান’ হওয়ায় এ অধ্যাদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের সভায় ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে খসড়া অনুমোদন এবং অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয়।

বিদেশে বসে কেউ মানবতাবিরোধী অপরাধ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তা আমলে নেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশ জারির এ উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category