শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আগামী ২১ নভেম্বর সশ্বস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে সশ্বস্ত্র বাহিনী বিভাগ।

মঙ্গলবার রাতে সেনা বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, উনারা স্বস্ত্রীক বাসায় এসে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে এই আমন্ত্রণপত্র দিয়ে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র ২৬ জন নেতার নামে আমন্ত্রণ কার্ড গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব স্যারের হাতে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category