বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ফেনী এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছলে স্থানীয়  জেলা বিএনপির পক্ষ থেকে তাঁদের অভ্যর্থনা জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর বাসা থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে সাথে নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন তিনি।

ফেনীর পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বিষয়টি নিশ্চিত  করে  জানান, মহাসচিবের গাড়ি বহরে যুগ্ম-মহাসচিব এ্যানী ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও রয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু জানান,  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ‘বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারকে ঘর তৈরি উপকরণ বিতরণ’ করবেন। এরপর বিকেলে ছাগলনাইয়া আদালত চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায়া অংশ নেবেন।

সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন ভিপি, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ জাতীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন। জনসভা শুরুর আগমুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category