শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

স্মারকলিপি দিয়ে অবস্থান ছাড়ল সাদপন্থীরা

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস বরাবর স্মারকলিপি দিয়ে অবস্থান ছেড়েছেন সাদপন্থী তাবলীগ জামাতের সদস্যরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ২০ নাগাদ তারা কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান ছেড়ে দেন।

নিজামউদ্দিন অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো.আবু সায়েম বলেন, আমাদের এক দফা দাবি মাওলানা সাদ সাহেবকে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের আরেকটিও দাবি ছিল প্রথম ইজতেমা। কিন্তু এটা সরকারি সিদ্ধান্ত তাই সরকার যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবেই হবে।

তিনি বলেন, দাবি আদায়ের আমরা অবস্থান নিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদের ৯ জন সদস্যের একটি দলকে যমুনার সামনে নিয়ে যায়। সেখানে গিয়ে তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর একদফা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়ে এসেছি। তিনি আমাদের আশ্বস্থ করেছেন এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তাই আমরা অবস্থান ছেড়ে দিয়েছি।

এদিকে এদিন সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন তারা। এসময় প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের প্রেস সচিবের আমন্ত্রণে তাবলীগ জামাতের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার সামনে যান এবং সেখানেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category