বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নরসিংদীর পলাশে জামায়াতের দোয়া ও গণসমাবেশ

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার  বিকালে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের আয়োজন  তালতলী ঈদগাঁ মাঠে দোয়া মাহফিল ও গণসমাবেশ  অনুষ্ঠিত হয়।

এতে জামায়াতে ইসলামের  গজারিয়া ইউনিয়ন  আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও  ইছাখালী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ  মাওলানা আমজাদ হোসাইন।

এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,  উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি মোহাম্মদ মাসুদ করিম, উপজেলা শুরা  সদস্য ও কর্মপরিষদের সদস্য অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী, উপজেলা শুরা  সদস্য ও কর্মপরিষদের সদস্য  ফয়সাল আহমেদ,  উপজেলা ছাত্র- শিবিরের সভাপতি জুবায়ের আল ফাহাদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, গজারিয়া ইউনিয়ন সেক্রেটারি কাওসার আহমেদ,  সঞ্চালনায় ছিলেন, ইসলামী ছাত্র- শিবিরের নরসিংদী শহর শাখার সাবেক সভাপতি, সুমন সিকদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আত্মত্যাগকারীদের শহীদ হওয়া ও আহত হওয়া সব শিক্ষার্থীদের কথা তুলে ধরে বক্তারা বলেন, সবার জন্য সমান সুযোগ ও বৈষম্যহীন এক নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে গিয়ে আন্দোলনে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলা মশিউর রহমান, সাবেক উপজেলা আমির  মাওলানা বাছেদ,সংবাদপত্র এজেন্ট  আজিজুল হক, সাংবাদিক মোবারক হোসেন, জামায়াতে ইসলামী গজারিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সভাপতি সুমন মিয়া, জামায়াতেকর্মী মনিরুজ্জামান, আইনুল পাঠান,সামিম
সহ জামায়াতে ইসলামের বিভিন্ন সদস্যসহ ধর্মপ্রাণ মুসল্লীরা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category