বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ দাবিতে স্মারকলিপি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় রাজবাড়ী সদর হাসপাতাল চত্বরে তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নানের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান সটকে পরে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে অবস্থান নিলে শিক্ষার্থীরা সেখানেও বিক্ষোভ করে।

পরে রাজবাড়ীর সিভিল সার্জনের কাছে সদর হাসপাতালের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে শিক্ষার্থীরা।

সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে ঘণ্টা ব্যাপী অবস্থান করেন তারা।
পরে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নানকে এই হাসপাতাল থেকে পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইদুর রহমান সাতিব, তাহসীন বিন আতিয়ার তামিম, সৈয়দ আরাফাত, তাফসীন হক, নুর মো. নয়ন, নাফিসা প্রভাসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category