শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে ভারত: মির্জা ফখরুল ইসলাম

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েই যাচ্ছে।

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের মুখোমুখি হবো।

বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল এ কথা বলেন।

বাংলাদেশের অর্জনকে ধ্বংস করতে সুনির্দিষ্ট কিছু ব্যক্তি চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের মাথার ওপরে সবচেয়ে বড় বিপদ ফ্যাসিবাদের যিনি মূল হোতা তিনি ভারতে অবস্থান করছে। আর ভারত আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই আমাদের সতর্ক থাকা উচিত।

এসময় বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের কাজ জনগণ কি চায় সেটা জানা। কারণ জনগণ এই মুহূর্তে সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চায়। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত সংস্কার প্রয়োজন সেটাও করা দরকার। তাই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনের রোডম্যাপ সরকারকে দিতে হবে। অর্থনৈতিক দিকটাও অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিতে হবে।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন তিনি।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category