শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র মোটরসাইকেল আরোহী হামদান সোহান ( ২১) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই জন আহত হয়।

শনিবার (৯ নভেম্বর) সকালে চৈত্রঘাট ব্রিজের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার  মঈন আহমদ এর ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ সময় তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে হামদান সোহান তার আপন ছোট ভাই ও  বন্ধু কে নিয়ে তিনজন
একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রিজের কাছে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা  তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category