বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালন

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের সাথে মৌলভীবাজারেও জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা প্রশাসন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

বক্তব্য দেন, প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকশি ইকবাল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল হক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট’র অধ্যক্ষ গাজী মো. সালাহ উদ্দিন, ইউসিসি’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ।

আলোচনায় সমবায়’র উপর আলোকপাত করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category