বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

ফ্যাসিবাদের বীজ প্রোথিত হয় ২৮ অক্টোবর: সাদিক কায়েম

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেছেন, ফ্যাসিবাদের বীজ প্রোথিত হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী জোটের লগি-বইঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের মধ্যদিয়ে। ইতিহাসের এক কালো পরিচ্ছদের যাত্রা শুরু করে৷ শহীদ করে দিয়ে লাশের উপর দানব নৃত্য ইতিহাসের যাবতীয় বর্বরতাকে হার মানায়।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, শহীদ মুজাহিদ, শহীদ শিপন, শহীদ হাবিবের মতো তাজা প্রাণগুলো শাহাদাতের অন্তিম স্বাদ গ্রহণ করেন। বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব সুসংহত করতে তাদের এই আত্মত্যাগ অবিস্মরণীয়— যুগযুগ ধরে সজীব থাকবে আমাদের মননে ও লাননে।

তিনি আরও বলেন, সময়ের পালাবদলে তাদের সিলসিলাদের ত্যাগের বদৌলতে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। ২৮ অক্টোবর বৃথা যায়নি, জসিমদের স্বপ্ন সত্যি হয়েছে। বাংলাদেশের পথপরিচায়কে শহীদদের নামগুলো আমাদের কিছুতেই ভুলে গেলে চলবে না। নতুন অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মধ্যে চিরঞ্জীব থাকুক।

যারা মানুষ হত্যা করে উল্লাসনৃত্য করে তারা কখনোই মানবতার কাতারে পড়ে না। যারা শাপলায় নির্বিচারে গণহত্যা চালায় তারা কখনো গণতান্ত্রিক হতে পারে না। যারা জুলাইয়ে হাজার মানুষকে গুলি করে হত্যা করে তাদের দ্বারা সুস্থ ধারার রাজনীতি অলীক! যাদের একমাত্র লক্ষ্যই থাকে গদি কামড়ে থাকা— গণহত্যার চালিয়ে তাদেরকে রাজনীতির ময়দানে দেখতে চাওয়া আটাশ থেকে ছত্রিশ পর্যন্ত লক্ষ মজলুম, শহীদদের আকাঙ্ক্ষার সাথে বেইনসাফি করা। আমরা তা রুধিররাঙা পল্লিমাটিতে হতে দিব না ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category