শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সব দল ঐক্যবদ্ধ না হলে ভারত আমাদের নিয়ে খেলতে থাকবে: মির্জা আব্বাস

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন- জামায়াত-বিএনপিসহ সব দল এক না হলে ভারত আমাদের নিয়ে খেলতেই থাকবে।

২৮ অক্টোবরের নিহতদের স্মরণে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এদিন মির্জা আব্বাস বলেন, জামায়াত-বিএনপিসহ অন্যান্য দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে প্রতিবেশি (ভারত) দেশ আমাদের নিয়ে খেলতেই থাকবে।

বলেছেন, দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা গত ৫ আগস্ট ঘরে তুলেছি। এখন আমরা আওয়ামী বিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনও পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ চলে গেছে, এটা ভেবে খুশি হওয়ার কারণ নেই। তাদের দোসররা রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিতি আছে। এদের রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।

তিনি বলেন, বিগত স্বৈরাচার জামায়াত-বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা করেছে। এখনও অনেকে জেলে আছে, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনও ১০০-এর ওপরে মামলা আছে। তবুও এখন গ্রেপ্তার হব না, তাই শান্তি আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category