শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মানুষের অধিকার আদায়ে ইসলামের বিকল্প নেই: ড. শফিকুল ইসলাম মাসুদ

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

মানুষের অধিকার পূর্ণাঙ্গভাবে আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরামের আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে ফিজিওথেরাপি পেশাজীবী প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. মাসুদ বলেন, ইনসাফপূর্ণ মানুষের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দাবি শুধু পেশ করবেন কিন্তু আদায় করা সম্ভব না। পূর্ণাঙ্গভাবে মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফিজিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থ করতে নিরলস কাজ করে যাচ্ছেন তারা।

এনপিএফ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদের সব দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী পূরণ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান জামায়াতের এ নেতা।

সভাপতির বক্তব্যে শহীদুল্লাহ্ বলেন, চিকিৎসাসেবায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। নানা সীমাবদ্ধতার কারণে সারাদেশের মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি না। সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগ গ্রহণ করলে সারাদেশের জনগণের কাছে সহজেই ফিজিওথেরাপি সেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফিজিওদের উন্নত মানের ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, ন্যাশনাল ফিজিওথেরাপি ফোরাম দেশের সব জনগণের কাছে ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিতে, সব ফিজিওথেরাপি ছাত্র ও পেশাজীবী সংগঠনের যৌক্তিক দাবি আদায়ে বদ্ধপরিকর। ফিজিওদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ, ফিজিওথেরাপি চিকিৎসা সহজলভ্য করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেবে সে প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category