শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

চৌগাছায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে যশোরের চৌগাছা উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদেরস ভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালটেন্ট মির্জা বনি আমিন, মেডিকেল অফিসার খন্দকার জুলকার ইসলাম, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম, এম.টি.পি.ই.আই. নিত্যানন্দ সরকারসহ উপজেলা সরকারি হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category