শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শ. ম রেজাউল করিমসহ ২০০ জনের নামে মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

পিরোজপুরের নাজিরপুরে সাবেক এমপি (পিরোজপুর-১ নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) ও মন্ত্রী শ. ম রেজাউল করিমসহ দুই শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নামে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-   নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসসহ ৪০ জনকে নামীয় এবং আরও ১৬০ জনকে অজ্ঞাত করে ২০০ জনের নামে মামলা করা হয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category