শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ইসলামী ছাত্রশিবিরের লালমনিরহাটে কর্মী সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

সমৃদ্ধের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলা পরিষদের হলরুমে লালমনিরহাট ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওসামান গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক মেজবাউল করিম, লালমনিরহাট জেলা জামায়াতের আমির প্রভাষক আতাউর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু তাহের, জেলা জামায়াতে যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু তালেব।

এ সময় জেলা, উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category