শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা ২৫২ এসআইকে অব্যাহতির ব্যাপারে যা বললেন

  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, এখানে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো বিষয় নেই। শৃঙ্খলা ভঙ্গের কারণে।

তবে শৃঙ্খলার মধ্যে কী কী বিষয় সেটি আমার জানা নেই। সারদা একাডেমি বলতে পারবে। তারাই মূলত সিদ্ধান্তটা নিয়েছে।

এ সময় উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে।

পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেওয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেওয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। ৪ নভেম্বর তা শেষ হওয়ার কথা ছিল। সেখানে ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category