বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

বাংলাদেশসহ ৩ দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করল ইতালি

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিটের বৈধতা স্থগিত করেছে ইতালি সরকার। এবার আইন প্রণয়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।এবার আইন করে বাংলাদেশসহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে।

ভুয়া ও জাল কাগজপত্রের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকায় ইতালি দূতাবাস থেকে জানানো হয়।

ইতালি দূতাবাস জানায়, ইতালি সরকারের নতুন আইনের অধীনে চলতি বছরের ১১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। স্পোর্টেলো ইউনিকো (এসইউআই)-এর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে না। যাচাইকরণের পরেই সংশ্লিষ্টদের কাছে ওয়ার্ক ভিসা দেয়া হবে। যাচাইকরণের জন্য অপেক্ষমাণ আবেদনকারীদের পাসপোর্ট আগামী ২০ অক্টোবর থেকে ফেরতের কার্যক্রম শুরু হবে এবং আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে এসএমএস বা ই-মেইলে জানানো হবে কবে তারা পাসপোর্ট নিতে পারবেন।

ইতালি দূতাবাস আরও জানায়, যেসব প্রার্থীর নুলা ওস্তা নিশ্চিত হয়েছে, তাদের জন্য ইতিমধ্যে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলোও বাতিল করা হয়েছে। নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টও দেয়া হবে না বলে জানিয়েছে দূতাবাস। নিয়োগকর্তা ও আইনজীবীদেরও নুলা ওস্তার যাচাইকরণের জন্য দূতাবাস বা ভিএফএস গ্লোবালে যোগাযোগ না করতে অনুরোধ করা হয়েছে, কারণ এ প্রক্রিয়াটি ইতালিতেই সম্পন্ন হবে। যাদের নুলা ওস্তার যাচাইকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাদের পাসপোর্ট জমা দেয়ার প্রক্রিয়াও ভিএফএস গ্লোবালের মাধ্যমে সম্পন্ন হবে।

এদিকে, অন্যান্য ভিসা যেমন ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়াগুলো অপরিবর্তিত থাকবে বলে জানায় ইতালি দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category