বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী এস্তোনিয়া

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

এস্তোনিয়া আইসিটি খাতে, বিশেষ করে ই-গভর্নেন্স এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন।বৈঠকে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা লুপকে বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত দৃষ্টিভঙ্গি এবং চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো গভীর করার ইচ্ছা প্রকাশ করেন। -বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category