বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আন্দোলনে শহীদদের স্মরণে আট স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ

  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট পর্যন্ত নিহতদের স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

জনস্বার্থে ‘জুলাই ৩৬’ (৫ আগস্ট) অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য রিটটি দায়ের করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।ব্যারিস্টার আশরাফুল জানান, রাজধানীর সাতটি স্থান (যাত্রাবাড়ী-শনির আখড়া, উত্তরা, মিরপুর-১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা-রামপুরা, চানখারপুল, মোহাম্মদপুর) এবং রংপুরে আবু সাঈদ নিহত হওয়ার স্থানে স্মৃতিস্তম্ভসহ লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতি চার মাস পর পর হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category